Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ব্যবসায়ী

ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ব্যবসায়ী
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবতীকে ধর্ষণের অভিযোগে রবিবার গ্রেপ্তার করা হল রেডিমেড জামাকাপড়ের এক ব্যবসায়ীকে। রবীন্দ্র সরোবর থানা এলাকায় নিজের দোকানেই সে অভিযোগকারিণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। যুবতীর অভিযোগের ভিত্তিতে সৌম্যজিত আদক নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানা। অভিযোগকারিণী লিখিতভাবে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে পরিচয় হয় ওই যুবকের। অভিযুক্ত জানান, কেয়াতলায় তাঁর জামাকাপড়ের দোকান রয়েছে। আলাপ জমে ওঠার পর আগস্ট মাসে তাঁকে অভিযুক্ত ডেকে পাঠান কেয়াতলার দোকানে। যুবতীর দাবি, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ