Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতকে ৮৩ রানে হারাল ধোনির চেন্নাই

সুযোগ ছিল আজ, রবিবারের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার। তা হল না।

গুজরাতকে ৮৩ রানে হারাল ধোনির চেন্নাই
  • ২৫ মে, ২০২৫ ২৩:০৫
Prefer us on Google

আহমেদাবাদ, ২৫ মে: সুযোগ ছিল আজ, রবিবারের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার। তা হল না। এবার মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি ও পাঞ্জাব কিংস কেমন খেলে তার উপরই ভরসা রাখতে হবে গুজরাতকে। এদিন আহমেদাবাদে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে ঝড় তোলেন আয়ূষ মাথরে(৩৪) ও ডেভন কনওয়ে(৫২)। এদিন গুজরাতের বোলিংয়ে কোনও ধার ছিল না।

Advertisement

ঝোড়ো ব্যাটিং করেন ব্রেভিস(৫৭) ও উর্ভিল প্যাটেল(৫৭)। তাঁদের কাঁধে ভর করেই চেন্নাই পৌঁছয় ২৩০ রানে। জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে গুজরাতের ব্যাটিং। শুভমান গিল(১৩) ডাগআউটে ফেরেন দ্রুত। জস বাটলারও করেন মাত্র ৫ রান। পাওয়ার প্লেতেই গুজরাতের টপ ওর্ডার ধসে যায়। রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওটিয়া কেউই ভালো ব্যাটিং করতে পারেননি। শুধুমাত্র সাই সুদর্শন(৪১) কিছুটা টানার চেষ্টা করেও ব্যর্থ হন। যার ফলে চেন্নাইয়ের কাছে ৮৩ রানে হারতে হল গুজরাতকে। চেন্নাইয়ের হয়ে দুরন্ত বোলিং করেন নুর আহমেদ( ৩ উইকেট), রবীন্দ্র জাদেজা(২ উইকেট) ও অনশুল কাম্বোজ(৩ উইকেট)। চলতি বছরের আইপিএলে শেষ ম্যাচে জয় পেল ধোনির চেন্নাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ