Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসির হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হলেন ধোনি

ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক। সেই মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মান দিল আইসিসি।

আইসিসির হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হলেন ধোনি
  • ১০ জুন, ২০২৫ ০১:০৬
Prefer us on Google

লন্ডন, ৯ জুন: ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক। সেই মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মান দিল আইসিসি। ভারতের প্রাক্তন অধিনায়ককে আইসিসি’র হল অব ফেম-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ, সোমবার সেই ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শুধু ধোনিই নন, এবারের আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা সহ মোট সাতজন ক্রিকেটারকে।

Advertisement

যাদের মধ্যে রয়েছেন দুই মহিলা ক্রিকেটারও। ভারতীয় হিসেবে আইসিসি’র হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হওয়া ধোনি হলেন ১১ তম ব্যক্তি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় পাঁচ বছর আগে অবসর নিয়েছেন ধোনি। ১৭,২৬৬ আন্তর্জাতিক রান রয়েছে তাঁর। তিন ফরম্যাট মিলিয়ে ৫৩৮ ম্যাচ খেলেছেন ‘মাহি’। ওয়ান ডেতে তাঁর ঝুলিতে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফসেঞ্চুরি। ধোনির আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি’র হল অব ফেম-এর শিরোপা পেয়েছেন- সুনীল গাভাশকর, কপিল দেব, বিষাণ সিং বেদি, রাহুল দ্রাবিড়, শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, নীতু ডেভিড, ডাইনা এডুলজি, অনিল কুম্বলে ও ভিনো মানকাড। 

সম্পর্কিত সংবাদ