Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলের প্রস্তুতিতে ধোনি

য়স ৪৪। কিন্তু ফিটনেসে হাঁটুর বয়সি ক্রিকেটারকে টেক্কা দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এদিন ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ধোনির ছবি প্রকাশ করা মাত্রই মুহূর্তে তা ভাইরাল।

আইপিএলের প্রস্তুতিতে ধোনি
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়স ৪৪। কিন্তু ফিটনেসে হাঁটুর বয়সি ক্রিকেটারকে টেক্কা দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এদিন ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ধোনির ছবি প্রকাশ করা মাত্রই মুহূর্তে তা ভাইরাল। চেন্নাই সুপার কিংসের হলুদ প্যাড পরে নেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মাহি। বুট পরার ফাঁকে সৌরভ তিওয়ারির সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। অনেকেই মনে করছেন, আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তবে আইপিএলে খেলা চালিয়ে যান। গত কয়েক বছর ধরেই মেগা লিগে তাঁর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা। তবে এদিনের ছবি দেখার পর এটুকু স্পষ্ট যে আরও একবছর আইপিএলে তাঁকে দেখা যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ