Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাতিল ধাওয়ান-আফ্রিদিদের ম্যাচ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ রবিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটাররা এই ম্যাচ খেলবেন না বলে জানানোয় তা বাতিল হল।

বাতিল ধাওয়ান-আফ্রিদিদের ম্যাচ
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ রবিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটাররা এই ম্যাচ খেলবেন না বলে জানানোয় তা বাতিল হল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে এই মুহূর্তে ভারত-পাক রাজনৈতিক সম্পর্ক তলানিতে। তারই পরিপ্রেক্ষিতে আফ্রিদিদের বিরুদ্ধে খেলতে আপত্তি জানিয়েছিলেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠানরা। ধাওয়ান তো সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিবাদ জানিয়েও দিয়েছেন। তাঁদের আপত্তিকে মান্যতা জানিয়ে ডব্লুসিএল কর্তৃপক্ষ এই ম্যাচ বাতিল করে। তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisement

তবে তাতে সমস্যা কাটছে না। কারণ এবার সরে দাঁড়িয়েছে প্রতিযোগিতার অন্যতম স্পনসর ‘ইজমাইট্রিপ ডট কম।’ তারা স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও ম্যাচে যুক্ত থাকতে রাজি না থাকার কথা। নীতিগত ভাবেই পাকিস্তানের কোনও ম্যাচের প্রচার করবে না এই সংস্থা। পাঁচ বছরের জন্য চুক্তি থাকার পরও তারা সরে দাঁড়ানোয় চাপে আয়োজকরা।
১৮ জুলাই শুরু হয়েছে এই আসর। ফাইনাল ২ আগস্ট। ভারত-পাকিস্তান ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেকে একে অন্যের সঙ্গে খেলবে। সেরা চার দল উঠবে সেমি-ফাইনালে। বার্মিংহাম ছাড়াও খেলা হবে নর্দাম্পটন, লেস্টার ও লিডসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ