Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ধর্মেন্দ্রর অস্ত্রোপচার

এক চোখে ব্যান্ডেজ বাঁধা। তাও হাসিমুখে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ধর্মেন্দ্র। মঙ্গলবার মুম্বইয়ে এক হাসপাতালের বাইরে তাঁকে ওই অবস্থায় দেখে প্রাথমিক ভাবে উদ্বেগ তৈরি হয়।

ধর্মেন্দ্রর অস্ত্রোপচার
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• এক চোখে ব্যান্ডেজ বাঁধা। তাও হাসিমুখে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ধর্মেন্দ্র। মঙ্গলবার মুম্বইয়ে এক হাসপাতালের বাইরে তাঁকে ওই অবস্থায় দেখে প্রাথমিক ভাবে উদ্বেগ তৈরি হয়। কিন্তু বর্ষীয়ান অভিনেতা দাবি করেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। ‘এখনও আমি খুব স্ট্রং। আমার মধ্যে অনেক শক্তি রয়েছে’, হাসিমুখে বলেন ধর্মেন্দ্র। সূত্রের খবর, চোখ পরীক্ষা করাতে নিজেই হাসপাতালে পৌঁছন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শ মতো, অস্ত্রোপচারও হয়। তাঁর ডান চোখের কর্নিয়া গ্রাফটিং করানো হয়েছে। আপাতত কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে ৮৯ বছর বয়সি অভিনেতাকে। তবে শারীরিক সমস্যা নিয়ে একেবারেই বিচলিত নন তিনি। সাময়িক এই সমস্যা দ্রুত মিটে যাবে বলেও আশাবাদী ধর্মেন্দ্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ