Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পুজোয় ভিন রাজ্যে যেতে নারাজ ঢাকিরা

পুজোয় ভিন রাজ্যে যেতে নারাজ ঢাকিরা
  • ২২ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

বাংলায় কথা বললেই বাংলাদেশি বলছে, রোহিঙ্গা তকমা জুটছে। এই ধরণের হেনস্তার ভয় তাড়া করছে আলিপুরদুয়ারের দক্ষিণ পাটকাপাড়ার হাজরাপাড়ার ঢাকিদের। তাই বায়না এলেও উত্তরপ্রদেশ, অসম বা মেঘালয়ে কোথাও পুজোয় ঢাক বাজাতে যেতে রাজি নয় হাজরাপাড়ার ঢাকিরা। ভিনরাজ্য থেকে বায়না নিয়ে ফোন এলেও ঢাকিরা সরাসরি উদ্যোক্তাদের মুখের উপর না বলে দিচ্ছেন। ঢাকিদের বক্তব্য, দিনকাল খারাপ। তাই বাইরে গিয়ে বিপদে পড়তে রাজি নন তারা। এবার জেলাতেই তারা ঢাক বাজাবেন। এদিকে পুজোর আর বেশি দেরি নেই। মহল্লায় ঢাকের বাজনার মহড়া বা তালিম দিতে শুরু করেছেন ঢাকিরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ