Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গায় অটো-ট্রাক্টর সংঘর্ষে মৃত এক

দেগঙ্গায় অটো-ট্রাক্টর সংঘর্ষে মৃত এক
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: অটো ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল এক বৃদ্ধা অটোযাত্রীর। পাশাপাশি জখম হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা হাড়োয়া রোডে হাদিপুরে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শরিফান বিবি (৬৩)। তাঁর বাড়ি শাসনের পুটুরিয়া গ্রামে। অটো ও ট্রাক্টরকে আটক করা হয়েছে। ট্রাক্টরের চালককেও আটক করেছে পুলিস। মঙ্গলবার বেড়াচাঁপা-হাড়োয়া রোড ধরে বেড়াচাঁপার দিকে যাত্রী নিয়ে আসছিল একটি অটো। পিছন থেকে আসছিল একটি ট্রাক্টর। দুটি গাড়ি রেষারেষি করছিল। হাদিপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী অটোতে। ছিটকে পড়ে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফানের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ