Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরাকের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৬১

ইরাকের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কুত শহরের এই ঘটনায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে অনেক মহিলা ও শিশু।

ইরাকের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৬১
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

বাগদাদ: ইরাকের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কুত শহরের এই ঘটনায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে অনেক মহিলা ও শিশু। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাঁচতলা শপিং মলটি এক সপ্তাহ আগেই উদ্বোধন হয়েছিল। বুধবার রাতে সেখানে আগুন লেগে যায়। ১৪ জন এমনভাবে দগ্ধ হয়েছেন, তাঁদের শনাক্তই করা যায়নি। বাকিরা দমবন্ধ হয়ে যাওয়ার কারণে মারা গিয়েছেন। দমকল ও উদ্ধারকারী দল ৪৫ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। অনেকে নিখোঁজ। ওই শপিং মলের ভিতরে একটি রেস্তরাঁ ও সুপারমার্কেটও ছিল। তিনদিনের জন্য শোক ঘোষণা করেছেন ওয়াসিত প্রদেশের গভর্নর। তিনি জানিয়েছেন, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ