Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিধ্বংসী বৈভবের ১৯০ রান

ফের শিরোনামে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। বুধবার বিজয় হাজারে ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ করল সে।

বিধ্বংসী বৈভবের ১৯০ রান
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

রাঁচি: ফের শিরোনামে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। বুধবার বিজয় হাজারে ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ করল সে। ১৪ বছর ২৭২ দিন বয়সে বৈভবই পুরুষদের লিস্ট এ ক্রিকেটে কনিষ্ঠতম শতরানকারী। টি-২০ ঘরানার বাইরে সিনিয়রদের ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি। যা আসে মাত্র ৩৬ বলে। দেড়শোয় পৌঁছতে তার লাগে ৫৯ বল। লিস্ট এ ক্রিকেটে এবি ডি’ভিলিয়ার্সের ৬৪ বলে শতরানকে পিছনে ফেলে যা দ্রুততম। বৈভব মারে ১৫টা ছক্কা ও ১৬টা চার। উল্লেখ্য, গত রবিবারই দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিল সে। মূলত তার সুবাদেই বিহার ৬ উইকেটে ৫৭৪ রান তোলে। শতরান পান সাকিবুল গানি (১২৮ অপরাজিত) ও আয়ূষ লোহারুকা (১১৬)। এরমধ্যে সাকিবুল ৩২ বলে পৌঁছন সেঞ্চুরিতে। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে কোনও ভারতীয়র যা দ্রুততম শতরান। এদিন আনমোলপ্রীতকে (৩৫ বলে শতরান) টপকে গেলেন সাকিবুল (৩২ বলে সেঞ্চুরি) ও ঝাড়খণ্ড ক্যাপ্টেন ঈশান কিষান (৩৩ বলে সেঞ্চুরি)। বিহার শেষ পর্যন্ত ছয় উইকেটে তোলে ৫৭৪, যা পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বাধিক। জবাবে অরুণাচলের সংগ্রহ মাত্র ১৭৭।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ