Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজ্যের সমবায় ব্যাংকিং ব্যবস্থায় আমানত ৫৫ হাজার কোটি টাকা, সুবিধা পাচ্ছে স্বয়ম্ভর গোষ্ঠীগুলি

রাজ্যের সমবায় ব্যাংকিং ব্যবস্থায় এখন মোট আমানতের পরিমাণ ৫৫ হাজার কোটি। তারা ঋণ দিয়েছে ২৫ হাজার কোটি। মঙ্গলবার মহাজাতি সদনে রাজ্য সমবায় ব্যাঙ্ক আয়োজিত এক অনুষ্ঠানে সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার একথা জানিয়েছেন।

রাজ্যের সমবায় ব্যাংকিং ব্যবস্থায় আমানত  ৫৫ হাজার কোটি টাকা, সুবিধা পাচ্ছে স্বয়ম্ভর গোষ্ঠীগুলি
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সমবায় ব্যাংকিং ব্যবস্থায় এখন মোট আমানতের পরিমাণ ৫৫ হাজার কোটি। তারা ঋণ দিয়েছে ২৫ হাজার কোটি। মঙ্গলবার মহাজাতি সদনে রাজ্য সমবায় ব্যাঙ্ক আয়োজিত এক অনুষ্ঠানে সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার একথা জানিয়েছেন। ২০২৫ সালটি  আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে পালিত হওয়া উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। রাজ্যে  স্বয়ম্ভর গোষ্ঠীগুলির কাজকর্ম প্রসারে সমবায় ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্ত্রী জানিয়েছেন। রাজ্যে মোট ২ লক্ষ ২৪ হাজার স্বয়ংভর গোষ্ঠী আছে। তাদের মোট জমা অর্থের পরিমাণ ১ হাজার ১৭২ কোটি ৩০ লক্ষ টাকা। স্বয়ংভর গোষ্ঠীগুলিকে যে ব্যাঙ্ক ঋণ দেওয়া হয় তার আদায়ের হার ৯০ শতাংশের বেশি।   রাজ্য সমবায় ব্যাঙ্ক বর্তমানে ১৭টি কেন্দ্রীয় সমবায় ব্যাংক, ৪ হাজার ৭৮১টি প্রাথমিক কৃষি ঋণদান সংস্থা (প্যাকস) ও ২০ হাজারের বেশি  অন্যান্য সমবায় সমিতিকে নিয়ে চলছে। এই সব সমবায় সংস্থার সঙ্গে লক্ষ লক্ষ কৃষক, ক্ষুদ্র ও কুটিরশিল্পী চাকুরজীবী যুক্ত। মন্ত্রী জানিয়েছেন, গত ১০ বছরে সমবায় ব্যাংকের ব্যবসা বৃদ্ধি পেয়েছে ৩ গুণ। নিজস্ব মূলধন বেড়েছে ১০ গুণ। ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ চলতি বছরে ৩০ হাজার কোটি টাকা ছুঁয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ