Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ঘন কুয়াশা, শীতের আমেজে ভাটা! আজ, শনিবার কেমন থাকবে শহরের আবহাওয়া জানুন..

ঘন কুয়াশা, শীতের আমেজে ভাটা! আজ, শনিবার কেমন থাকবে শহরের আবহাওয়া জানুন..
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ১০:১২
Prefer us on Google

পৌষের শুরুতেই উধাও শীতের আমেজ। জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই বড়দিনে। বরং ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকছে গোটা রাজ্য। শক্তিশালী পশ্চিমিঝঞ্ঝার জেরে দিল্লি, উত্তরপ্রদেশে, বিহারে ঘন কুয়াশার দাপট রয়েছে। পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা। যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। বেড়েছে তাপমাত্রা। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন সকালে শহরের আকাশে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার হয়ে যাবে। আজ, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ