ওয়াশিংটন: দশকের পর দশক রিপাবলিকানদের দখলে ছিল আসনগুলি। তবে ট্রাম্প বিরোধী হাওয়া সব ছারখার করে দিয়েছে। বদলে দিয়েছে যাবতীয় সমীকরণ। মিড টার্ম ইলেকশনকে কেন্দ্র করে সেই ঘটনারই সাক্ষী থাকল আমেরিকা। কানসাস। পরিসংখ্যান বলছে, ৯৪ বছর ধরে এখানে রিপাবলিকানদের রাজ। এবার সেই সেনেট সিটেই জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন। ১৯৯৪ সাল থেকে রিপাবলিকানদের গড় টেক্সাস। বারবার চেষ্টা করেও দাঁত ফোটাতে পারেনি ডেমোক্র্যাটরা। এবার সেখানেও জয়ের পতাকা উড়েছে। সেনেটর দৌড়ে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী তথা প্রাক্তন স্কুলশিক্ষক জেমস টালারিকো। ২৮ বছর পর এবার সাউথ ক্যারোলিনায় রিপাবলিকানদের হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী তথা শিশুরোগ বিশেষজ্ঞ অ্যানি অ্যান্ড্রুজ। এই আসনে প্রয়াত ভাই লিন্ডসে গ্রাহামের শূন্যস্থান পূরণে রিপাবলিকানদের হয়ে নেমেছিলেন ডারলাইন গ্রাহাম। তাঁকে পরাজিত করেছেন অ্যানি। ২০০৮ সালের পর নর্থ ক্যারোলিনায় প্রথম ডেমোক্র্যাটিক সেনেটর হিসাবে নির্বাচিত হয়েছেন রয় কুপার। ট্রাম্পের পছন্দের প্রার্থী মাইকেল হোয়াটলেকে হারিয়েছেন তিনি। একইভাবে ওহিওতেও রিপাবলিকান সেনেটর জন হাস্টেডকে পরাজিত করেছেন শেররড ব্রাউন।



