নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অদ্ভুত এক পরিস্থিতির শিকার লোকোমোটর ডিজেবিলিটিতে ভুগতে থাকা চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনে ঘুরেও তাঁদের সমস্যার সমাধানের কোনও সূত্রে বের হচ্ছে না।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অদ্ভুত এক পরিস্থিতির শিকার লোকোমোটর ডিজেবিলিটিতে ভুগতে থাকা চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনে ঘুরেও তাঁদের সমস্যার সমাধানের কোনও সূত্রে বের হচ্ছে না।
নিয়ম অনুযায়ী, অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার শিকার চাকরিপ্রার্থীদের এসএসসি বা প্রাথমিকের চাকরির ক্ষেত্রে ছাড় রয়েছে। রয়েছে আলাদা কোটা। তবে লোকোমোটর ডিজেবিলিটিতে আক্রান্ত প্রার্থীদের সেই কোটার সুবিধা পেতে গেলে শুধুমাত্র তফশিলি জাতিভুক্ত (এসসি) হতে হবে। তবেই তাঁরা ছাড় পাবেন। এরকম এক প্রার্থী বলেন, ‘স্নায়বিক কারণে আমাদের হাতপায়ের চলনক্ষমতা স্বাভাবিক নয়। কিন্তু আমরা এর জন্য কোনও বাড়তি সুযোগ পাচ্ছি না। অন্যান্য পিএইচ বা পিডব্লুডি প্রার্থীরা কোটার জোরে অনেক কম নম্বরেও চাকরির সুযোগ পাচ্ছেন। তবে, লোকোমোটর ডিজেবলডরা জেনারেল বা অন্য যেকোনও ক্যাটিগরিভুক্ত হলে তাঁদের সাধারণ প্রার্থীদের সঙ্গেই প্রতিযোগিতায় নামতে হচ্ছে।’ প্রার্থীর বক্তব্য, নিয়োগের ১০০ পয়েন্ট রোস্টারে ভুল থেকে যাওয়ার কারণেই এই বঞ্চনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই ভুল স্বীকার করলেও আখেরে কোনও লাভ হচ্ছে না। শিক্ষাদপ্তরের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান চাইছেন এই ধরনের প্রার্থীরা।