Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

ধর্ষণ মামলা ধামাচাপা দিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের স্ত্রী গুরপ্রীত কৌর ৫ কোটি টাকা চেয়েছিলেন। এই অভিযোগ ঘিরে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলল বিজেপি।

পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ধর্ষণ মামলা ধামাচাপা দিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের স্ত্রী গুরপ্রীত কৌর ৫ কোটি টাকা চেয়েছিলেন। এই অভিযোগ ঘিরে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলল বিজেপি। অকালি দল, কংগ্রেসের মতো বিরোধী দলগুলিও একই দাবি জানিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) পঞ্জাব সরকার এবং রাজ্য পুলিশের প্রধানকে নোটিস পাঠিয়েছে। দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।  এনএইচআরসির নথিতে বলা হয়েছে, অভিযোগকারী দাবি করেছেন, এক অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ্যে জানিয়েছিলেন যে একটি ধর্ষণ মামলা ধামাচাপা দেওয়ার জন্য ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল। এব্যাপারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্ত্রী জড়িত ছিলেন বলে অভিযোগ। এই অভিযোগ অবশ্য সরাসরি খারিজ করে দিয়েছেন গুরপ্রীত। তিনি বলেছেন, ‘ভিত্তিহীন দাবি করা সহজ। কিন্তু এই সমস্ত অভিযোগের মুখোমুখি হতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। অতীতে আমি কখনও ভয় পাইনি, এখনও ভয় পাব না। আমার বিরুদ্ধে কেউ কথা বললে আগে নিজের তথ্য যাচাই করে নিন। তা না হলে আইনি পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে।’  ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি রঞ্জিত সিংকে আইনি নোটিসও পাঠিয়েছেন গুরপ্রীত। এনএইচআরসির সদস্য প্রিয়াঙ্ক কানুনগোর দাবি, অভিযোগটি ওই প্রাক্তন বিচারপতিই কমিশনের কাছে করেছিলেন। উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি রঞ্জিত সিং কংগ্রেস নেতা সুখপাল খৈরার শ্যালক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মহিলা নিরাপত্তা বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ