ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা প্রয়োজন। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আইনি প্রক্রিয়াকে অস্বীকার করা যায় না। তবে এব্যাপারে দিল্লির রাজনৈতিক সদিচ্ছা থাকাটাও জরুরি। তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়টি দ্রুত হবে। তাঁর কথায়, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।



