পার্লামেন্ট স্ট্রিটে আজকের অশান্তির ঘটনায় চারটি এফআইআর দায়ের দিল্লি পুলিশের। আন্দোলনকারীদের বিরুদ্ধে ছুরিহামলা, দাঙ্গা, সরকারি সম্পত্তির ভাঙচুর এবং সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা হয় বলে সূত্রের খবর।



