আজ, বৃহস্পতিবার খুনের ঘটনায় ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। গত ২৮ জুলাই মহম্মদ ইরশাদ ওরফে গুড্ডু বাদশাকে লালকুঁয়া এলাকায় গুলি করে খুন করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, পুরোনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে তাঁকে। এরপর আজ ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে কার্তুজ-আগ্নেয়াস্ত্রও।



