Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পহেলগাঁও নিয়ে সরব দিল্লি, গলওয়ান সংঘর্ষের ৫ বছর পর চীনে জয়শঙ্কর, কথা জিনপিংয়ের সঙ্গেও

৫ বছর পর বেজিং সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার দেখা করলেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে। পূর্ব লাদাখের গলওয়ান সীমান্তে ভারত-চীন সংঘর্ষের পর এটাই প্রথম সফর ভারতের বিদেশমন্ত্রীর।

পহেলগাঁও নিয়ে সরব দিল্লি, গলওয়ান সংঘর্ষের ৫ বছর পর চীনে জয়শঙ্কর, কথা জিনপিংয়ের সঙ্গেও
  • ১৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

বেজিং:  ৫ বছর পর বেজিং সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার দেখা করলেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে। পূর্ব লাদাখের গলওয়ান সীমান্তে ভারত-চীন সংঘর্ষের পর এটাই প্রথম সফর ভারতের বিদেশমন্ত্রীর। সাংহাই কর্পোরেশনে বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন জয়শঙ্কর। সেখানেই এদিন চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় তাঁর। দু’দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁরা আলোচনা করেন। এসসিওয়ের বৈঠকে পহেলগাঁও হামলা নিয়েও সরব হন জয়শঙ্কর। 

Advertisement

২০২০ সালে গলওয়ান সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’দেশের সেনা। তার প্রায় ৫ বছর পর প্রথমবার বেজিং সফরে জয়শঙ্কর। সোমবার চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠকে জয়শঙ্কর বলেন, ‘গত ৯ মাসে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে উত্তেজনা কমাতে দু’দেশেরই ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত।’ গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানির ওপর চীনের বিধিনিষেধের কথাও বৈঠকে তুলে ধরেন জয়শঙ্কর। পাশাপাশি এসসিও-র বৈঠকে পহেলগাঁওয়ে জঙ্গি হানা নিয়েও সরব হন বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন, ‘কাশ্মীরের পর্যটন অর্থনীতির ক্ষতি করতে পহেলগাঁওয়ে হামলা করা হয়েছিল। পাশাপাশি ধর্মীয় বিভেদ তৈরিরও চেষ্টা করা হয়। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ এর কঠোর নিন্দা করে বিবৃতি জারি করেছে। সন্ত্রাসবাদী ও তাঁদের মদতদাতাদের আইনের আওতায় আনতেই হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ