Bartaman Logo
১০ জুন, ২০২৬

তীব্র গরমে ফুটছে দিল্লি, জারি হল কমলা সতর্কতা

তীব্র গরমে ফুটছে দিল্লি সহ অন্যান্য শহর। মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমে ফুটছে দিল্লি, জারি হল কমলা সতর্কতা
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তীব্র গরমে ফুটছে দিল্লি সহ অন্যান্য শহর। মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবারও আবহাওয়া কমবেশি একই থাকবে। ইতিমধ্যেই দিল্লিতে তাপপ্রবাহ সংক্রান্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ৪৯ ডিগ্রিতেও পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলা একটু গড়াতে না গড়াতেই তীব্র গরমে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। সেইসঙ্গে হচ্ছে ঘাম। সকাল ৯টার পর অফিসের জন্য কিংবা অন্য কাজে বেরতে হলেও তীব্র গরমে চরম হয়রান হতে হচ্ছে দিল্লিবাসীকে। দেশের রাজধানী শহর দিল্লিতে যেসব দ্রষ্টব্য স্থান রয়েছে, বেলায় কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে সেগুলো। কিছুটা আশার কথা শুনিয়েছেন আবহবিদরা। আগামী দু’তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। যদিও ভারী বৃষ্টিতেও দিল্লির জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দিল্লিবাসীর তাই এই মুহূর্তে শাঁখের করাত অবস্থা।

Advertisement

গরমের কারণে দেশের শ্রমিক-কর্মচারীদের জন্য রাজ্যে রাজ্যে নির্দেশিকা পাঠাচ্ছে শ্রমমন্ত্রক। নিয়মিতভাবে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। ব্যবস্থা করতে হবে আইস প্যাকের। এমনকী দাবদাহের সময় রোদে দাঁড়িয়ে পরিশ্রমসাধ্য কোনও কাজ শ্রমিকদের দিয়ে করানো চলবে না। ইপিএফও’র পক্ষ থেকেও সমস্ত নিয়োগ কর্তার উদ্দেশে বলা হয়েছে, অধীনস্ত কর্মচারীদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাঁদেরই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ