Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আলাপনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

মামলা পুনর্বিবেচনার দাবি করলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

আলাপনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মামলা পুনর্বিবেচনার দাবি করলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট) তাঁর বিরুদ্ধে চলা ডিসিপ্লিনারি এবং এনকোয়ারি প্রসেডিং সংক্রান্ত মামলা কলকাতা থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছিল। যা চ্যালেঞ্জ করেছিলেন আলাপনবাবু। আদালতের নির্দেশ তাঁর বিরুদ্ধেই গিয়েছিল। সেটিই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার বিচারপতি সি হরি শঙ্কর এবং বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ জানিয়েছে, ‘রিভিউ পিটিশনটির কোনো মেরিট নেই। ডিসমিস।’২০২১ সালের ২৮ মে ঘূর্ণিঝড় যশের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে যোগ না দেওয়া নিয়েই আলাপনবাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়। বৈঠকটি হয়েছিল কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে। অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হওয়া সত্ত্বেও তিনি বৈঠক এড়ান। তাই কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। যার বিরোধিতা করে আলাপনবাবু কলকাতা বেঞ্চে ক্যাটে আবেদন করেন। কিন্তু কেন্দ্রীয় সরকার মামলাটি দিল্লির প্রধান বেঞ্চে স্থানান্তরের আবেদন করায় সেটি মঞ্জুর হয়। মামলা কলকাতা হাইকোর্টে গড়ালে ক্যাটের নির্দেশ খারিজ করায় আলাপনবাবু জেতেন। কিন্তু ২০২২ সালে মামলা সুপ্রিম কোর্টে এলে সেখানে হাইকোর্টের নির্দেশ খারিজ হয়। তবে আলাপনবাবুকে সংশ্লিষ্ট হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়। ২০২২ সালে আলাপনবাবু দিল্লি হাইকোর্টে এলেও তাঁর আবেদন খারিজ হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ