Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিল্লি বিস্ফোরণ: চিকিৎসক সমাজের ভাবভূর্তি উদ্ধারে আসরে আইএমএ

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একাধিক চিকিৎসকের যুক্ত থাকার অভিযোগে সামগ্রিকভাবে অস্বস্তিতে পড়েছে চিকিৎসক মহল। এই অবস্থায় দেশের চিকিৎসক সমাজের ভাবমূর্তি উদ্ধারে ড্যামেজ কন্ট্রোলে নামল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

দিল্লি বিস্ফোরণ: চিকিৎসক সমাজের ভাবভূর্তি উদ্ধারে আসরে আইএমএ
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একাধিক চিকিৎসকের যুক্ত থাকার অভিযোগে সামগ্রিকভাবে অস্বস্তিতে পড়েছে চিকিৎসক মহল। এই অবস্থায় দেশের চিকিৎসক সমাজের ভাবমূর্তি উদ্ধারে ড্যামেজ কন্ট্রোলে নামল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এক প্রেস বার্তা জারি করে তারা দেশবাসীকে স্মরণ করাল কোভিড পর্বে চিকিৎসকদের আত্মত্যাগের কথা। কড়া ভাষায় দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সমালোচনার পাশাপাশি অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে সংগঠন। আইএমএ’র সর্বভারতীয় সভাপতি ডাঃ দিলীপ ভানুশালী এবং সর্বভারতীয় সেক্রেটারি জেনারেল ডাঃ শর্বরী দত্ত ওই প্রেস বার্তায় জানিয়েছেন, চিকিৎসকরা সহমর্মিতা, সেবা এবং মানবিকতার প্রতিমূর্তি। যারা এর অপব্যবহার করেছে, তারা চিকিৎসা পেশার সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে। দেশজুড়ে দিনরাত মানুষের কাজে উৎসর্গীকৃত ডাক্তারদের ভাবমূর্তি নষ্ট করেছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ