Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সময়ে চিকিৎসা হলে দীপ্তাংশুকে বাঁচানো যেত, দাবি পরিবারের

সময়মতো চিকিৎসা হলে হয়তো দীপ্তাংশু মাহাতকে বাঁচানো সম্ভব হত! এখনও সেটাই মনে করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণির মৃত ছাত্রের পরিবার

সময়ে চিকিৎসা হলে দীপ্তাংশুকে বাঁচানো যেত, দাবি পরিবারের
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সময়মতো চিকিৎসা হলে হয়তো দীপ্তাংশু মাহাতকে বাঁচানো সম্ভব হত! এখনও সেটাই মনে করছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণির মৃত ছাত্রের পরিবার। তারা চাইছে, নিরপেক্ষ ও সঠিক তদন্ত হোক। পরিবারের আশা, সঠিক তদন্তে কারা এই ঘটনার জন্য দায়ী, তা সামনে আসবে। এদিকে, যে দু’জন হাউস মাস্টারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল, তাঁদের কবে গ্রেপ্তার করা হবে, সেটা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশের একটি সূত্র বলছে, অভিযোগপত্রে গাফিলতির কথা বলা হয়েছে। তাই তদন্তে এই দু’জনের নাম এসেছে। কবে দু’জনকে গ্রেপ্তার করা হবে, সেদিকে তাকিয়ে ছাত্রের বাড়ির লোকজন। এদিকে, এর মধ্যেই নরেন্দ্রপুর থানার আইসির বদলির অর্ডার হয়েছে। নতুন আইসি আসার পর তদন্তের গতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর একটি বিষয় হল, অনির্দিষ্টকালের জন্য যে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ, তাতে পড়ুয়াদের পড়াশোনায় ক্ষতি হবে না তো? বিশেষ করে দশম শ্রেণির ছাত্রদের? এই প্রশ্নও ক্রমশ জোরালো হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ