Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার জবাব

তাঁর নাকি দায়বদ্ধতার অভাব। এই অভিযোগ তুলে ‘কল্কি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে নির্মাতারাই।

দীপিকার জবাব
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তাঁর নাকি দায়বদ্ধতার অভাব। এই অভিযোগ তুলে ‘কল্কি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে নির্মাতারাই। অনেকে আবার বলছে, দীপিকার চরিত্রের স্ক্রিনটাইম কমিয়ে দেওয়ার জন্য তিনি নিজেই সরে এসেছেন এই ছবি থেকে। বলি পাড়ায় এ নিয়ে তরজা তুঙ্গে। এই আবহে মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘বক্স অফিস কালেকশনের থেকেও গুরুত্বপূর্ণ কাদের সঙ্গে কাজ করা হচ্ছে সেটা।’ দীপিকা জানিয়েছেন, একজন বিশেষ মানুষ তাঁকে এই মন্ত্র শিখিয়েছেন। তিনি শাহরুখ খান। সম্প্রতি বাদশার হাতে হাত দিয়ে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সিনেমায় কাজের অভিজ্ঞতা, কাদের সঙ্গে কাজ করা হচ্ছে, সেটা সাফল্যের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মনেপ্রাণে সেটা বিশ্বাস করি। এবং তারপর থেকেই এই মন্ত্রকে পাথেয় করে আমি প্রতিটা কাজের সিদ্ধান্ত নিয়েছি।’ দীপিকার এহেন মন্তব্য কি ‘কল্কি’ ছবির নির্মাতাদের উদ্দেশে? চর্চা চলছে। দীপিকা অবশ্য এদিন শাহরুখের সঙ্গে ষষ্ঠ ছবির ঘোষণা করেছেন। আগেই জানা গিয়েছিল, আসন্ন ‘কিং’ ছবিতে সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। সেই খবরে সিলমোহর দিয়েছেন নায়িকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ