Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন ভূমিকায় দীপিকা, মেটা এআই-তে শোনা যাবে তাঁর কণ্ঠস্বর

আরও একটি বড় দায়িত্ব দীপিকা পাডুকোনের কাঁধে। দায়িত্ব বলা ভুল, গুরুত্বপূর্ণ ভূমিকায় দীপিকা। ‘মেটা’র এআই-এর নেপথ্য কণ্ঠস্বরে এবার থাকবে দীপিকার গলা

নতুন ভূমিকায় দীপিকা, মেটা এআই-তে শোনা যাবে তাঁর কণ্ঠস্বর
  • ১৬ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

মুম্বই, ১৬ অক্টোবর: আরও একটি বড় দায়িত্ব দীপিকা পাডুকোনের কাঁধে। দায়িত্ব বলা ভুল, গুরুত্বপূর্ণ ভূমিকায় দীপিকা। ‘মেটা’র এআই-এর নেপথ্য কণ্ঠস্বরে এবার থাকবে দীপিকার গলা। জুকারবার্গের সংস্থার এআই-এর স্বরে রণবীর ঘরনীর কণ্ঠ থাকবে বলে জানা গিয়েছে। অভিনেত্রী নিজেই সেই কথা জানিয়েছেন। ভারত, আমেরিকা, ব্রিটেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ায় মেটার এআই-এ দীপিকার কণ্ঠস্বর শোনা যাবে।

Advertisement

ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম এই বড় কাজের সঙ্গে যুক্ত হলেন। এই বিষয়ে দীপিকা জানিয়েছেন, ‘এটা খুবই ভালো একটা বিষয়। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর ভারতের পাশাপাশি আমেরিকা, কানাডা, ব্রিটেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’ আট ঘণ্টার শ্যুটিং সিফ্ট নিয়ে যখন দীপিকার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধ চলছে দক্ষিণ ভারতের প্রযোজনা সংস্থাগুলির। তখনই ‘মেটা’র মতো সংস্থার সঙ্গে যুক্ত হয়ে দীপিকা বুঝিয়ে দিলেন তাঁর খ্যাতি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ