Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

অনশনে খাবার বিতর্ক নিয়ে জবাব দিপকের

নিট-সিবিএসই কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড়। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের অনশন বুধবার ১১তম দিনে পড়ল।

অনশনে খাবার বিতর্ক নিয়ে জবাব দিপকের
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিট-সিবিএসই কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড়। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের অনশন বুধবার ১১তম দিনে পড়ল। তবে দিল্লির যন্তরমন্তরে তাঁর এই অনশন কর্মসূচি চলার মধ্যেই ভাইরাল হয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, প্রতিবাদস্থলে বসেই কখনও কচুরি, কখনও ব্রেড পকোড়া বা নুডল খাচ্ছেন দিপকে। ফলে কটাক্ষের মুখে পড়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা। বিতর্কে জল ঢালতে দিপকের ব্যাখ্যা, মোদ্দা বিষয়গুলি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার শিশুসুলভ চেষ্টা চলছে। সিজেপি প্রধানের দাবি, ওই ভিডিয়ো তোলা হয়েছিল সোনাম স্যার অনশন শুরু করার আগে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ