নয়াদিল্লি: তাঁদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সেই ককরোচ জনতা পার্টিই (সিজেপি) বৈঠকের জন্য জায়গা পাচ্ছে না দিল্লিতে। বুধবার এমনই অভিযোগ করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁর কথায়, বিজেপির চাপে পড়েই এমনটা করা হচ্ছে। তিনি বলেন, ‘দিল্লিতে আমাদের স্বেচ্ছাসেবকদের বৈঠক করার কথা ছিল। আমাদের বৈঠক করতে দেওয়া হল না। চাপ রয়েছে জানিয়ে আমাদের হলঘরের বুকিং বাতিল করা হল।’



