Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার পচাগলা দেহ

শনিবার সকালে টিটাগড়ের মিলনগড়ে একটি ফ্ল্যাট থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল। ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিসকে খবর দেন।

ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার পচাগলা দেহ
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে টিটাগড়ের মিলনগড়ে একটি ফ্ল্যাট থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল। ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিসকে খবর দেন। পুলিস এসে দরজা ভেঙে প্রকাশ সেন (৬৫) নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃত নিরাপত্তাকর্মীর কাজ করতেন। খবর পেয়ে আসেন স্থানীয় কাউন্সিলার শামা পরভিন। তিনি বলেন, ওই ব্যক্তি ফ্ল্যাটে একাই থাকতেন। রাতে কাজ করতেন, দিনে ঘুমোতেন। পরিবারের অন্য কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না। এলাকার বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পুলিসকে খবর দেন। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারাও বলেন, মৃত প্রকাশবাবু কারও সঙ্গে মিশতেন না। কিছুদিন আগে একবার তিনি অসুস্থ হয়েছিলেন। তখন তাঁর ছেলে, বউ তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলেন। এবার কী করে তাঁর মৃত্যু হল, কেউ বুঝতে পারছেন না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ