Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন প্রেমে সিদ্ধান্ত

নতুন প্রেমে পড়েছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী? বলি পাড়ার গুঞ্জন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দার সঙ্গে সিদ্ধান্ত প্রেম করছেন, এমন চর্চা দীর্ঘদিন ধরেই চলছিল ইন্ডাস্ট্রিতে।

নতুন প্রেমে সিদ্ধান্ত
  • ৫ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নতুন প্রেমে পড়েছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী? বলি পাড়ার গুঞ্জন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দার সঙ্গে সিদ্ধান্ত প্রেম করছেন, এমন চর্চা দীর্ঘদিন ধরেই চলছিল ইন্ডাস্ট্রিতে। তবে এখন শোনা যাচ্ছে, সেই সম্পর্কে নাকি চিড় ধরেছে। নব্যার পরিবর্তে শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরকে মন দিয়েছেন সিদ্ধান্ত। সদ্য মুম্বয়ের বেশ কয়েকটি রেস্তরাঁয় একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের। সারার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে, দু’জনের বন্ধুত্ব খুব বেশি দিনের নয়। তবে তাঁদের রসায়ন মুগ্ধ করে সকলকে। তবে কবে সিদ্ধান্তের সঙ্গে নব্যার বিচ্ছেদ হল, আর কবে সারার সঙ্গে তাঁর প্রেমপর্ব শুরু হয়, সে সম্পর্কে কিছু জানাতে নারাজ ঘনিষ্ঠ মহল। এর আগে সারার সঙ্গে ক্রিকেটার শুভমান গিলের সম্পর্কে থাকার গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এখন মনে করা হচ্ছে, সেই প্রেমও ভেঙেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ