Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬ হাজার

সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হতেই দমন-পীড়ন চরমে উঠেছে ইরানে। বহু আগেই স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। এখন ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে খামেনেই সরকার।

ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬ হাজার
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

তেহরান, ২৭ জানুয়ারি: সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হতেই দমন-পীড়ন চরমে উঠেছে ইরানে। বহু আগেই স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। এখন ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে খামেনেই সরকার। লক্ষ্য, বহির্বিশ্বকে দেশের বাস্তব অবস্থা সম্পর্কে জানতে না দেওয়া। এর মধ্যে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। মানবাধিকার সংগঠনগুলির দাবি, ইরানে চলতি বিক্ষোভে মৃতের সংখ্যা ছ’হাজারে কাছাকাছি। এবং সেই সংখ্যা দিনকেদিন বাড়ছে।

Advertisement

ইরানের পরিস্থিতির উপর নজর রাখছে ব্রিটিশ সংস্থা, হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি। তাদের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত খামেনেই বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮৪৮ জন। তাঁদের মধ্যে ৫ হাজার ৫২০ জন বিক্ষোভকারী, ৭৭ জন নাবালক এবং ৪২ জন সাধারণ পথচারী। এছাড়াও আছেন ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। 

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালাচ্ছে। টানা ১৮ দিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সব তথ্য সামনে আসছে না। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান অবশ্য এই তথ্য মানতে নারাজ। তাদের হিসেবে চলতি বিক্ষোভে মৃতের সংখ্যা মোট ৩ হাজার ১১৭ জন।

 

সম্পর্কিত সংবাদ