Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালে হড়পায় মৃত বেড়ে ১২৯৫

ভোটে কোশী নদীর হড়পা বানে বিধ্বস্ত নেপাল। ধ্বংসাবশেষের মাঝে এখনও যত্রতত্র মিলছে দেহ। শুক্রবার পর্যন্ত নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জন।

নেপালে হড়পায় মৃত বেড়ে ১২৯৫
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: ভোটে কোশী নদীর হড়পা বানে বিধ্বস্ত নেপাল। ধ্বংসাবশেষের মাঝে এখনও যত্রতত্র মিলছে দেহ। শুক্রবার পর্যন্ত নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জন। ৫ হাজারের বেশি নিখোঁজ। প্রায় ১৩ হাজার ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি তিব্বতে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দশম দিনেও নেপালে একযোগে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ, সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। এযাবৎ নেপালের আটটি জেলায় মৃতের সংখ্যা ছিল ১ হাজার ২৯৩ জন। এদিন কাঠমাণ্ডুর হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হওয়ায় তা বেড়ে ১ হাজার ২৯৫ হয়েছে। এর মধ্যে চিতওয়ান জেলায় ৩৫৯,, রাসুয়াতে ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছে। তালিকায় আরও কয়েকটি জেলা রয়েছে। রাসুয়া ও নুয়াকোট জেলায় প্রায় ৬০০ জন শিশুর কোনো হদিশ মেলেনি। বৃহস্পতিবার রাতে ২১.৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে কাঠমাণ্ডুতে পৌঁছেছে ভারতীয় উড়ান। এদিন ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে যাওয়া অন্তত ২৭৫ জন ভারতীয় এখনও নিখোঁজ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ