Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রিলসের নেশায় মৃত্যু!

রিলসের নেশায় মৃত্যু!
  • ২১ জুলাই, ২০২৫ ১১:০৭
Prefer us on Google

মুর্শিদাবাদের সূতির নিমতিতায় চলন্ত ট্রেনের সামনে রিলস শ্যুট করতে গিয়ে বিপত্তি। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আজ, সোমবার সকালে মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের সামনে রিলস শ্যুট করছিলেন ওই যুবক। ট্রেনটি যুবকের খুব  কাছাকাছি চলে এলেও সে রেললাইন থেকে সরে না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার ফলে ট্রেনের ইঞ্জিনেই আটকে যায় যুবকের দেহ। প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ