এসআইআরের হেয়ারিংয়ের নোটিশ পেয়ে ‘আতঙ্কে’ মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম আলম শেখ(৬৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার মহেশপুরে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার বিকেলে এসআইআরের হেয়ারিংয়ের জন্য বিএলও তাঁকে নোটিশ দিয়ে আসেন। সেই নোটিশ পাওয়ার পরই আলম শেখ চিন্তায় পড়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল, সন্ধ্যার পর আলম শেখের মৃত্যু হয়।



