Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩

দুবরাজপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুর থানার পুলিস আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। মঙ্গলবার রাতে নিরাময় জঙ্গল লাগোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল শেখ আনোয়ার, পিয়ার মহম্মদ ও শেখ সামিউল। তারা দুবরাজপুরের ইসলামপুরের বাসিন্দা। বুধবার ধৃতদের আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাতে ৭-৮জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জমায়েত করে। খবর পেয়েই পুলিস হানা দেয়। সেসময় কয়েকজন পালিয়ে গেলেও ৩ দুষ্কৃতী গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। 
Advertisement
রামপুরহাটে জাতীয় সড়কের গোরুহাটের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম আলিমুদ্দিন শেখ। বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার পলশা গ্রামে। মঙ্গলবার রাতে গোরুরহাটের সামনে জাতীয় সড়কের ধারে আট-ন’জনকে দাঁড়িয়ে থাকতে দেখেন ভ্যানে টলহরত পুলিস কর্মীরা। জিজ্ঞাসাবাদের জন্য গাড়িটি তাদের কাছে যেতেই তারা পালাতে শুরু। যদিও পুলিস একজনকে ধরে ফেলে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ