Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্ল্যাটিনাম জুবিলিতে অরুণাচলের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ গড়ছে দাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি

পুজোর এখনও বেশ কিছুটা দেরি। তার আগেই দুর্গোৎসবের প্রস্তুতিতে মেতে উঠল চোপড়ার দাসপাড়া

প্ল্যাটিনাম জুবিলিতে অরুণাচলের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ গড়ছে দাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুতাহার কামাল, চোপড়া: পুজোর এখনও বেশ কিছুটা দেরি। তার আগেই দুর্গোৎসবের প্রস্তুতিতে মেতে উঠল চোপড়ার দাসপাড়া। শুক্রবার খুঁটিপুজোর মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হল দাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৭৫তম বর্ষের প্রস্তুতি। প্ল্যাটিনাম জুবিলি বর্ষকে স্মরণীয় করে তুলতে এবার বিশেষ চমকের আয়োজন করেছে পুজো কমিটি। এবার ১০ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে তোলা হবে মণ্ডপ। 

Advertisement

শুধু থিমেই নয়, মণ্ডপ নির্মাণেও থাকছে পরিবেশবান্ধব ভাবনা। কৃষ্ণনগরের শিল্পী দীনেশ বিশ্বাস বলেন, খেজুর গাছের ছাল, পাতা, বেত সহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। সূক্ষ্ম শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মণ্ডপের অন্দর ও বহিরাংশ। পুজো কমিটির সভাপতি অসীম বোস বলেন, ৭৫তম বর্ষ উপলক্ষে এবার মণ্ডপের পাশাপাশি থাকছে চন্দননগরের নজরকাড়া আলোকসজ্জা এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ভাওয়াইয়া গান প্রতিযোগিতার। উত্তরবঙ্গের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই উদ্যোগ। দূরদূরান্তের শিল্পীরা তাতে অংশ নেবেন। 
কমিটি সূত্রে খবর, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমী থেকে দশমী পর্যন্ত থাকবে অর্কেস্ট্রা-সহ নানা পরিবেশনা। অষ্টমীতে ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকছে। সম্পাদক মিহির কুমার দাস বলেন, ৭৫তম বর্ষের পুজোকে ঘিরে এবার সমস্ত দিক থেকেই বিশেষ আয়োজন করা হয়েছে। ব্লকের বিগবাজেটের পুজোগুলির মধ্যে এটি একটি। প্রতি বছর নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের নজর করে এই পুজো। খুঁটিপুজোর পর থেকেই দাসপাড়ায় শুরু হয়েছে উৎসবের আবহ। এখন অপেক্ষা মহালয়ার ভোর এবং ঢাকের কাঠির।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ