Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দর্পণীর নৃত্য সমারোহ

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল দর্পণী আয়োজিত ‘মর্দালা-মঞ্জিরা’। এ-বছর তারা পদার্পণ করল ৩০-এ

দর্পণীর নৃত্য সমারোহ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল দর্পণী আয়োজিত ‘মর্দালা-মঞ্জিরা’। এ-বছর তারা পদার্পণ করল ৩০-এ। ওড়িশি নৃত্যের কিংবদন্তি গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে, দর্পণীর এই  আয়োজন এ-বছর আরও বেশি নিবিড় ছিল। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠান ছিল গুরু কেলুচরণ মহাপাত্রের পরম্পরা এবং ওড়িশি নৃত্যের ঐতিহ্যের রসে সমৃদ্ধ। অনুষ্ঠানের প্রথমদিন নৃত্য পরিবেশন করেন রঞ্জনা গৌহর, মাধবী মুদগল, রতিকান্ত মহাপাত্র, সুজাতা মহাপাত্র, রাজশ্রী প্রহরাজ, প্রীতিশা মহাপাত্র, আরুশী মুদগল, বৃন্দা চাড্ডা। দ্বিতীয় দিনে নৃত্য পরিবেশন করেন রিনা জানা, নন্দিনী ঘোষাল, কাকলি ঘোষের মতো নৃত্যশিল্পীরা। এই সমারোহে ওড়িশির ধারা অব্যাহত থাকল দর্পণীর কর্ণধার অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং তাঁর শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনের মাধ্যমেও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ