Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এনসিসির এভারেস্টজয়ী দলে দার্জিলিংয়ের কলেজ পড়ুয়া প্রতিমা, উচ্ছ্বসিত শৈলশহর

গত ১৮ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮৮৪৮.৮৬ মিটার) জয় করেছে এনসিসির একটি দল। সেই দলের অন্যতম সদস্য দার্জিলিংয়ের এক অষ্টাদশী।

এনসিসির এভারেস্টজয়ী দলে দার্জিলিংয়ের কলেজ পড়ুয়া প্রতিমা, উচ্ছ্বসিত শৈলশহর
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দার্জিলিং: গত ১৮ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮৮৪৮.৮৬ মিটার) জয় করেছে এনসিসির একটি দল। সেই দলের অন্যতম সদস্য দার্জিলিংয়ের এক অষ্টাদশী। তাঁর নাম প্রতিমা রাই। বাড়ি দার্জিলিংয়ের ঘুমে। সেন্ট জোসেফ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমেস্টারের ছাত্রী প্রতিমার এই সাফল্যে শৈলশহরের নাগরিকদের মধ্যে উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। মঙ্গলবার প্রতিমা সোশ্যাল মিডিয়ায় তাঁর এভারেস্ট জয়ের ছবি পোস্ট করেন। সেখানেও তাঁকে শুভেচ্ছা জানান অজস্র মানুষ। সেন্ট জোসেফ কলেজের সহযোগী এনসিসি অফিসার ক্যাপ্টেন ধীরাজ বর্মন বলেন, ‘এনসিসির মেয়েদের দল সফলভাবে এভারেস্ট আরোহণ করেছে। দলটি এভারেস্টের চূড়া থেকে বেস ক্যাম্পে ফিরেছে। প্রত্যেকেই সুস্থ রয়েছেন।’ কলেজ কর্তৃপক্ষও প্রতিমার সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ। তাদের বক্তব্য, কলেজের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখিত থাকবে।  প্রতিমা রাই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ