Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সাফাই ভেট্টোরির

সাফাই ভেট্টোরির
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ব্যাট হাতে অতিরিক্ত আগ্রাসনই সানরাইজার্স হায়দরাবাদের ভরাডুবির কারণ বলে মনে করছেন অনেকে। গত দুই মরশুম ধরেই আইপিএলে ঝড় তুলছেন কমলা জার্সির ব্যাটাররা। গত বছর নিয়মিত দুশো প্লাস স্কোর তুলেছে প্যাট কামিন্স ব্রিগেড। এই আসরে প্রথম দল হিসেবে তিনশোর গণ্ডি তারা টপকাবে বলেও মনে করা হচ্ছিল। কিন্তু গতবারের রানার্স সানরাইজার্স সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই আবহেই ‘অতিরিক্ত আগ্রাসন’ নিয়ে মুখ খুলেছেন সানরাইজার্সের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি। তিনি বলেছেন, ‘এমন মোটেই নয় যে প্রতিটা ম্যাচের পর আগ্রাসী থাকার  পরামর্শ দিয়েছি। বরং বলেছি, কন্ডিশন অনুযায়ী খেলতে। তবে এই বছরে যেমন ভেবেছিলাম কন্ডিশন তেমন পাইনি। ব্যাটারদের পক্ষে রান তোলা মোটেই সহজ হচ্ছে না।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ