পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কংসাবতী নদীর উপরে থাকা বাঁধ ক্ষতিগ্রস্ত। বাঁধের বিভিন্ন জায়গা দিয়ে জল ঢুকছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি চলছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের টিম নামানো হয়েছে। এই মুহূর্তে চূড়ান্ত বিপদসীমার অনেক উপর দিয়ে জল বইছে কংসাবতীতে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের।



