Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া কাপ হকি দলে দলপ্রীত সিং

হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে এশিয়া কাপ হকির জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষিত। সামসের সিংয়ের জায়গায় এসেছেন মিডফিল্ডার রাজিন্দর সিং।

এশিয়া কাপ হকি দলে দলপ্রীত সিং
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে এশিয়া কাপ হকির জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষিত। সামসের সিংয়ের জায়গায় এসেছেন মিডফিল্ডার রাজিন্দর সিং। রয়েছেন শিলানন্দ লাকড়া। ব্রাত্য গুরজন্ত সিং। সুযোগ দেওয়া হয়েছে দলপ্রীত সিংকে। ২৯ আগস্ট রাজগিরে শুরু এশিয়া কাপ। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রুপ এ’তে ভারতের সঙ্গে রয়েছে জাপান, চীন ও কাজাখস্থান। প্রতিযোগিতার প্রথম দিন হরমনপ্রীতরা খেলবেন চীনের বিরুদ্ধে। এরপর ৩১ আগস্ট ভারতের প্রতিপক্ষ জাপান। কাজাখস্থানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ পয়লা সেপ্টেম্বর। আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বসবে হকি বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের প্রথম ধাপ এশিয়া কাপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ