নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘দাদা’ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার পাশাপাশি হুগলিতেও বিপুল উন্নয়ন হবে। প্রশাসনের একটি বৈঠককে যোগ দিতে এসে এমনই দাবি করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি’র চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে পাশে নিয়ে তিনি বলেন, আমি বিজেপি’র সমর্থক। চুঁচুড়া খুব ভালো একজন বিধায়ক পেয়েছে। আমি যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম, সেই মোহভঙ্গ হয়েছে। তাই স্বপ্নপূরণে ভিন্ন দলে যোগ দিয়েছি। প্রসঙ্গত, ২০২৪ সালে বিজেপি’র তদানীন্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জিতেছিলেন অভিনেত্রী রচনা। সম্প্রতি তিনি তৃণমূলের একদল সাংসদের সঙ্গে এনসিপিআই দলে যোগ দিয়েছেন।



