Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দড়ি কারখানায় আগুন

দড়ি কারখানায় আগুন
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার দুপুরে দেগঙ্গার মির্জানগর বাজারে একটি দড়ি কারখানায় আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের মির্জানগর বাজারে ওই দড়ি তৈরির কারখানাটি রয়েছে। সেখানে বেশ কয়েকজন শ্রমিক মেশিনের সাহায্যে দড়ি তৈরি করছিলেন। পাসেই চলছিল একটি মোটর। আচমকা দড়িতে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। আগুন লেগে যায় পাটের গোডাউনেও। দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ