Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সাংস্কৃতিক অনুষ্ঠান

বেহালা শরৎ সদনে সম্প্রতি আয়োজিত হল ঠাকুরপুকুর চিদানন্দ ডান্স অ্যাকাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সমৃদ্ধ করেন নৃত্যশিল্পী পলি গুহ, অলকপর্ণা গুহ, সেঁজুতি গুহ রায়, দীপাঞ্জন বক্সি, সৌরভ দেব, সম্রাট সেনগুপ্ত, কুশল চক্রবর্তী এবং সুরঙ্গমা মজুমদার।

সাংস্কৃতিক  অনুষ্ঠান
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বেহালা শরৎ সদনে সম্প্রতি আয়োজিত হল ঠাকুরপুকুর চিদানন্দ ডান্স অ্যাকাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সমৃদ্ধ করেন নৃত্যশিল্পী পলি গুহ, অলকপর্ণা গুহ, সেঁজুতি গুহ রায়, দীপাঞ্জন বক্সি, সৌরভ দেব, সম্রাট সেনগুপ্ত, কুশল চক্রবর্তী এবং সুরঙ্গমা মজুমদার। পাশাপাশি বাচিক শিল্পী শেখর দে-র সুন্দর পরিবেশনা দর্শক উপভোগ করেন। এছাড়াও পুষ্পক ডান্স অ্যাকাডেমির অংশগ্রহণ অনুষ্ঠানটিতে এক বিশেষ মাত্রা যোগ করে। আয়োজক সংস্থার ছাত্রছাত্রীরা তাঁদের সুনিপুণ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। ভরতনাট্যম শিল্পী প্রেরণা গঙ্গোপাধ্যায়ের দক্ষ নির্দেশনা ও প্রশিক্ষণের ছাপ তাঁদের পরিবেশনায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ভানুসিংহের পদাবলী অবলম্বনে নির্মিত নৃত্যনাট্য ‘রাসলীলা’। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ