Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সঙ্গীতশিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত সংস্থা ‘অভিজ্ঞান’ সদ্য এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল। পিসি চন্দ্র গার্ডেনসে শিল্পীর একশো ছাত্র-ছাত্রী সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন। রাজা রামমোহন রায়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, পঙ্কজ মল্লিক, সলিল চৌধুরীর গান পরিবেশন করেন তাঁরা। এরপর নৃত্যশিল্পী সৌভিক চক্রবর্তীর পরিচালনায় ‘অন্তহীন’ ও ‘দরবারি’ নামে বিশেষ দু’টি নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অংশগ্রহণে ছিলেন সৌভিক ও তাঁর পদাতিক ডান্স সেন্টারের শিল্পীবৃন্দ। এই নিবেদনের সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অগ্নিভ। এরপর নাটকের গান গাইলেন শিল্পী ডালিয়া চৌধুরী। সবশেষে ছিল অগ্নিভর একক সঙ্গীত পরিবেশন। যন্ত্রসঙ্গীতে ছিলেন পণ্ডিত অংশুভ বন্দ্যোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, সুদীপ্ত সাহা, দীপাঞ্জন রায়, সঞ্জীবন আচার্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ