Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রোদ উপেক্ষা করে মন্দিরবাজারে দেবের সভায় উপচে পড়ল ভিড়

গরম হাওয়া বইছে। তার মধ্যেই চলছে একের পর এক নির্বাচনি জনসভা। শুক্রবার বিকেলে মন্দিরবাজারের তৃণমূল প্রার্থী জয়দেব হালদারের সমর্থনে সভা করতে আসেন সাংসদ এবং অভিনেতা দেব।

রোদ উপেক্ষা করে মন্দিরবাজারে দেবের সভায় উপচে পড়ল ভিড়
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: গরম হাওয়া বইছে। তার মধ্যেই চলছে একের পর এক নির্বাচনি জনসভা। শুক্রবার বিকেলে মন্দিরবাজারের তৃণমূল প্রার্থী জয়দেব হালদারের সমর্থনে সভা করতে আসেন সাংসদ এবং অভিনেতা দেব। তাঁর সভা ঘিরে জনজোয়ার। সব বয়সি মানুষের ভিড়ে উপচে পড়ে সভা।
দুপুরে রায়দিঘির খাঁড়ির মাঠে হেলিকপ্টারে এসে নামেন দেব। সেখানেও ভিড় জমে। অভিনেতাকে সংবর্ধনা জানান রায়দিঘির তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল ও সাংসদ বাপি হালদার। সেখান থেকে গাড়িতে মন্দিরবাজারের ঝাঁপবেড়ে মোড়ে নির্বাচনি সভায় যান দেব। সেখানে মন্দিরবাজারের তৃণমূল প্রার্থী জয়দেব হালদার উপস্থিত ছিলেন। দুপুর একটার পর মাঠে ভিড় জমতে শুরু করে। ভিড় ছিল মহিলাদের। বিকেল নাগাদ দেব সভায় আসার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে মানুষ। মোবাইলে ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে মঞ্চে উঠতে যান। দেবের হাত ধরার জন্য অনেক মহিলার মধ্যে প্রতিযোগিতা পড়ে যায়। ‘আই লাভ ইউ দেব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। ‘জয় বাংলা’ স্লোগানও চলতে থাকে। দেব বলেন, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। তৃণমূলকে ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জারি রাখতে হবে। যেভাবে বাংলায় উন্নয়ন হয়েছে তা তৃণমূলই করতে পারে। ভোটের পর বিরোধীদের দেখা যাবে না।’

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ