Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে ভক্তের ঢল

অন্যান্য বছরের মতো এবারও গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে অগণিত ভক্তের ঢল নামে। অধ্যক্ষ স্বামী গৌতমানন্দকে শ্রদ্ধা জানাতে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে।

গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে ভক্তের ঢল
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অন্যান্য বছরের মতো এবারও গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে অগণিত ভক্তের ঢল নামে। অধ্যক্ষ স্বামী গৌতমানন্দকে শ্রদ্ধা জানাতে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে। অন্য মহারাজদেরও শ্রদ্ধা জানান ভক্তরা। দূরদূরান্তের ভক্তরা এসেছিলেন। সন্ধ্যায় রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ সভাপতি স্বামী গম্ভীরানন্দের রচনাসংগ্রহ প্রকাশ করেন বর্তমান অধ্যক্ষ। ‘ইল্যুমিনেটিং থটস অফ স্বামী গম্ভীরানন্দ’ শীর্ষক এই বইয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানা-অজানা বহু তথ্য। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ