মিছিল শুরু হওয়ার নির্ধারিত সময় দুপুর ৩টে। তবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখন থেকেই কাতারে কাতারে মানুষ ইডির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল ভিড় জমিয়েছে যাদবপুর ৮বিতে। ফলে কিছুটা আগেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মিছিল। যাদবপুর বাস স্ট্যান্ড থেকে যাদবপুর ফাঁড়ি হয়ে টিপু সুলতান মসজিদ অতিক্রম করে সোজা হাজরায় পৌঁছোবে মিছিল।


