Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে বাগদান সারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অবশেষে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে বাগদান সেরেই ফেললেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জর্জিনা সেই খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন

দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে বাগদান সারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • ১২ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

রিয়াধ, ১২ আগস্ট: অবশেষে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে বাগদান সেরেই ফেললেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জর্জিনা সেই খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। হাতে হিরের আংটি রয়েছে তাঁর। রোনাল্ডোর হাত রয়েছে জর্জিনার হাতের উপর। সঙ্গে স্প্যানিস ভাষায় লেখা, ‘আমি স্বীকার করছি। গোটা জীবনটা তোমার জন্য।’ তাঁদের এই বাগদানের খবরে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। অনেকেই জর্জিনা ও রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

যদিও কোথায় ও কবে তাঁদের বাগদান হয়েছে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। দীর্ঘ ন’বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। ২০১৬ সালে মাদ্রিদে একটি জনপ্রিয় পোশাক ব্র্যান্ডের শোরুমে জর্জিনার সঙ্গে প্রথম দেখা হয় পর্তুগালের তারকা ফুটবলারের। সেখানেই সেলস সহকারীর কাজ করছিলেন জর্জিনা। তারপর ২০১৭ সালে তাঁদের মধ্যে সম্পর্কের কথা জানান রোনাল্ডো। জর্জিনা ও রোনাল্ডোর চার সন্তান রয়েছে। তাঁরা আপাতত সৌদি আরবের রিয়াধে বসবাস করছেন। এই মুহূর্তে আল নাসের ক্লাবের হয়ে খেলছেন সিআরসেভেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ