Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

রেপো রেট ফের অপরিবর্তিত রাখার পূর্বাভাস ক্রিসিলের

চলতি মাসের আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠকে রেপো রেট কমানোর পথে হাঁটেনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তা অপরিবর্তিত রাখা হয়েছে।

রেপো রেট ফের অপরিবর্তিত রাখার পূর্বাভাস ক্রিসিলের
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসের আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠকে রেপো রেট কমানোর পথে হাঁটেনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তা অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে রেপোর হার ৫.৫ শতাংশ। এরপর আগামী অক্টোবরে ফের রেপো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা আরবিআইয়ের। ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল মনে করছে, ওই মাসেও রেপো ফের কমানোর সম্ভাবনা ক্ষীণ। তাদের বক্তব্য, মূল্যবৃদ্ধির হার দেশে স্বাভাবিক অবস্থাতেই থাকবে বলে আশা করা যায়। পাশাপাশি শুল্ক নিয়ে আমেরিকা ও ভারতের ফের দরকাষাকষি, বাজারে নগদ জোগানের হার, আমেরিকার সুদ নীতি বা বিদেশি বিনিয়োগের হারের উপর নির্ভর করবে আরবিআইয়ের সিদ্ধান্ত। প্রসঙ্গত, রেপো রেটের উপর অনেকটাই নির্ভর করে ব্যাঙ্কগুলি আমানত ও ঋণের উপর সুদের হার কমাবে কি না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ