Bartaman Logo
১৮ জুন, ২০২৬

মাথার দাম ১ লক্ষ টাকা, এনকাউন্টারে খতম দুষ্কৃতী

মাথার দাম ছিল এক লক্ষ টাকা। এনকাউন্টারে দুষ্কৃতীকে খতম করল নয়ডা এসটিএফ। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনা। জানা যাচ্ছে, বিনোদ গাদরিয়া নামের ওই দুষ্কৃতী পুলিসের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল।

মাথার দাম ১ লক্ষ টাকা, এনকাউন্টারে খতম দুষ্কৃতী
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বুলন্দশহর (উত্তরপ্রদেশ): মাথার দাম ছিল এক লক্ষ টাকা। এনকাউন্টারে দুষ্কৃতীকে খতম করল নয়ডা এসটিএফ। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনা। জানা যাচ্ছে, বিনোদ গাদরিয়া নামের ওই দুষ্কৃতী পুলিসের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। এনকাউন্টারে সে গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Advertisement

নয়ডা পুলিসের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, খুন, ডাকাতি, অপহরণের মতো বহু মামলায় অভিযুক্ত ছিল বিনোদ। বহুদিন ধরেই ছিল ওয়ান্টেড লিস্টে। গোপনসূত্রে খবর পেয়ে বুলন্দশহরে যায় নয়ডা এসটিএফের একটি দল। তদন্তকারীদের দেখেই গুলি করতে শুরু করে বিনোদ ও তার সঙ্গীরা। পুলিস পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় বিনোদ। পরে তার মৃত্যু হয়। পুলিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের শ্যামলী জেলার বাসিন্দা বিনোদ বহুদিন ধরেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত। কুখ্যাত এই দুষ্কৃতীর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ লক্ষ টাকা। বারবার পুলিসের পাতা জাল থেকে পালিয়েছে বিনেদ। অবশেষে কুখ্যাত এই অপরাধীকে খতম করল নয়ডা এসটিএফ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ